ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে নতুন শিক্ষা বছর থেকে কোন ধরনের সেশনজট থাকবে না: ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে নতুন শিক্ষা বছর থেকে কোন ধরনের সেশনজট থাকবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ বাহালুল হক চৌধুরী বলেন ‘ইতিমধ্যে আমরা সাত কলেজে নোটিশ পাঠিয়েছি যে সকল পরীক্ষার সময় হয়ে যাওয়ার পরও অনুষ্ঠিত হচ্ছে না সেই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। সেই সাথে আমরা তাও জানতে চেয়েছি সার্টিফিকেট ও ডিগ্রী সংক্রান্ত বিষয়াদি নিয়ে। আমরা সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস প্রণয়ন থেকে শুরু করে শিক্ষা উন্নয়নে যাবতীয় ব্যাবস্থা গ্রহণ করবো’।
বাহালুল হক চৌধুরী আরো বলেন ‘নতুন শিক্ষা বর্ষ থেকে যাতে কোন সেশনজট না থাকে সেজন্য প্রয়োজনীয় বাবস্থা গ্রহণ করা হবে’।
উল্লেখ্য যে, এরই মধ্যে অনার্স তৃতীয় বর্ষ, ডিগ্রী ১ম বর্ষ ও ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। সামনে অারো দুই তিনটা সেশনের একসাথে পরীক্ষা নিবে।আগামী কয়েকমাসের ভিতর অনার্স ১৬-১৭,১৫-১৬,১২-১৩ এবং মাস্টার্স ১৪-১৫ ডিগ্রী ১৪-১৫ যেই পরীক্ষা আটকে আছে সেগুলো হয়ে যাবে।ভবিষ্যতে অার শেসন জট নামক যন্ত্রনা থাকবে না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.