একটা বিষয় আমাকে এবং আমার পরিবারকে খুব মর্মাহত করেছে। আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভালো আছি আর এভাবেই ভালো থাকতে চাই আপনাদের দোয়ায়।
গণমাধ্যম আমাকে সব সময় সহযোগিতা করেছে এই জন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ, জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোন এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে

ছবি: ক্রিকেটার তাসকিন আহমেদ এর ফেসবুক স্ট্যাটাস
যে কারণে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে। দয়া করে আমার এবং আমার পরিবারকে বুঝবেন। সবার কাছে আমার চাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেন আবার জাতীয় দলে ফিরে আসতে পারি….
(ক্রিকেটার তাসকিন আহমেদের ফেসবুক থেকে সংগৃহীত)
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.