যুব ক্রিকেটে ভারতকেও হারাল বাংলাদেশ

466

যুব এশিয়া কাপ ক্রিকেটে গতকাল সোমবার মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারানোর পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ ভারত অনূর্ধ্ব-১৯ দলকেও হানিয়েছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল ভারতকে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত বৃষ্টি-বাধায় ৩২ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশকে ১৮৮ রানের লক্ষ্য দেয় ভারত। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করে জয়ের পথে দলকে অনেকটা এগিয়ে নেন পিনাক ঘোষ-নাঈম শেখ। মন্দ্বীপ সিংয়ের জোড়া ধাক্কায় ২৬ রানের মধ্যে ২ উইকেট হারালেও পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং আর কোনো বিপদ ঘটতে দেয়নি। দুজনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি ৮৩ রান যোগ করে ২৪ বল বাকি থাকতেই দলকে এনে দিয়েছে দুর্দান্ত এক জয়। পিনাক ৮১ ও হৃদয় অপরাজিত ছিলেন ৪৮ রানে।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ৩২ ওভারে ভারতীয় যুবারা ৮ উইকেটে তোলে ১৮৭ রান।

পরশু প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.