Browsing category

জাতীয়

ইলিয়টগঞ্জ(দঃ)ইউনিয়নে কর্মহীন ৫০টি পরিবারকে খাদ্য পণ্য সামগ্রী বিতরণ করলেন সুমন ও কানন ||নিজস্ব প্রতিনিধি|| দাউদকান্দির ইলিয়টগঞ্জ(দঃ) ইউনিয়নের করোনার প্রকোপে ঘোষিত লকডাউনে, দিনমজুর খেটে খাওয়া কর্মহীন ৫০ টি পরিবারের মাঝে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। (২৯, এপ্রিল,২০২০) বুধবার ,দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান (সুমন) এবং এবং কুমিল্লা উওর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাজারুল ইসলাম কাননের উদ্যোগে ৫০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। মেহেদী হাসান সুমন বলেন, ইলিয়টগঞ্জ(দ:) ইউনিয়নে প্লাবনভূমি হওয়ায় এখানে মৎস্য শ্রমজীবীর সংখ্যা বেশি। লকডাউন এর কারণে সকল কার্যক্রম বন্ধ থাকায় কৃষি ও মৎস্যজীবী ও দিনমজুর পরিবারের লোকেরা কষ্টে দিন যাপন করছে, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং উপজেলা চেয়ারম্যানের নির্দেশক্রমে সাধ্যমত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মাজহারুল ইসলাম খান বলেন, সমাজের অসহায় কর্মহীন পরিবারের লোকেরা আমাদের সমাজেরই অংশ।তাই রাতের আঁধারেই সাধ্য অনুযায়ী ৫০ টি পরিবারের মাঝে খাদ্য পণ্য সামগ্রী বিতরণ করি। মৎস্য প্রজেক্ট কাজ করা একজন দিনমজুর, কাজকর্ম বন্ধ থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে দিনযাপন হচ্ছিল, সুমন ভাই ও কানন ভাইয়ের সহযোগিতায় খাদ্য সামগ্রী পেয়ে মোটামুটি ভাবে দিন যাপন করা যাবে।করোনার কারনে এভাবে কাজ বন্ধ থাকলে আগামী দিনগুলো খুব কষ্টে কাটবে বলে জানান এবং সরকারিভাবে বিকল্প কোনো কাজের জন্য আকুল আবেদন জানান।

Read more