||নিজস্ব প্রতিনিধি||
“ঘরে থাকুন সুস্থ থাকুন, ঘরে বসে বাজার করুন”
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা হাসানপুর শ.ন.সর: ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনের পরিচালিত “ দাউদকান্দি অনলাইন মার্কেটের ব্যাপক সাফল্য ও সাড়া মিলছে।
দাউদকান্দিতে করোনা ভাইরাস সংক্রমণের ভয় এবং লকডাউনের কারণে যানবাহনের সংখ্যা সীমিত থাকায়, পৌর সদর ও আশেপাশের এলাকার মানুষেরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দৈনন্দিন বাজারে পণ্য কিনতে আসতে হিমশিম খেতে হয়, এবং পরিবহনের সমস্যা হয়।
এমন সংকটে জনগণের দোরগোড়ায় খাদ্যসামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি পৌঁছে দেয়ার লক্ষে ” দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর সহযোগিতায় দাউদকান্দি অনলাইন মার্কেট ” নামে পৌরসভার বাজারে একটি অনলাইন সেবা কার্যক্রম চালু করে হাসানপুর এস এন সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ ।
দাউদকান্দিতে অনলাইন মার্কেট থেকে সেবাপ্রাপ্ত ব্যবসায়ী শাহজালাল খন্দকার জানান, অনলাইন মার্কেটের পণ্যের মূল্যের সাথে, বাজারের দরদামের সাথে কোনো হেরফের নেই ও অর্ডারকৃত পণ্যের কোনো অতিরিক্ত মূল্য রাখা হয় নাই।আমি মোবাইলে কল করে নির্দিষ্ট পণ্যসামগ্রী অর্ডার কর ৩০ মিনিটের মধ্য হাতে পেয়ে গেছি শুধুমাত্র উল্লেখিত সার্ভিসচার্জ দেয়ার মাধ্যমে।
অনলাইন সেবার উদ্যোক্তা শাহাদাত হোসেন জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর দিক-নির্দেশনায় দাউদকান্দি অনলাইন সেবা প্রদানের কার্যক্রম চালু করি,শুরুতে সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এখন জনগণের সেবার কথা চিন্তা করে নিজেকে খাপ খাইয়ে নিয়েছি।এ মুহুর্তে জনগণের ব্যাপক সাড়া আমাকে কাজের গতি ও দায়িত্ব আরো বাড়িয়ে দিচ্ছে।