||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি সদর(উ:) ইউনিয়নের হাসনাবাদ-কান্দারগাও গ্রামে, উপজেলা চেয়ারম্যানের নির্দেশনায়, যুবলীগ নেতা মোঃ মহাসিন রাতের আঁধারে অসহায় মধ্যম/নিম্ন আয়ের ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পণ্য উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
(২৮ এপ্রিল,২০২০) মঙ্গলবার, রাতে দাউদকান্দি সদর (উ:) ইউনিয়নের হাসনাবাদ কান্দারগাঁও গ্রামের কর্মহীন অসহায় পরিবারের মাঝে রাতের আঁধারে খাদ্য পণ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন, সদর উত্তর ইউনিয়নের যুবলীগ নেতা মহসিন আহম্মেদ।
কান্দারগাঁও হাসনাবাদ গ্রামের কর্মহীন-দিনমজুররা বলেন, করোনা ভাইরাসের প্রকোপ এ কাজকর্ম সব বন্ধ, তাই গত কিছুদিন খাবারের সংকটে ছিলো, আজকে মহসিন ভাইয়ের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে সকলের মুখে হাসি ফুটেছে।
খাদ্য পণ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে অন্যান্য সকল ভুক্তভোগী মানুষ, উপজেলা চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং খাদ্যদ্রব্য নিজ অর্থায়নে বিতরণ করায় মহসিন আহম্মেদের প্রতি ধন্যবাদ জানান।
যুবলীগ নেতা মহসিন আহম্মেদ বলেন,এমপি জেনারেল ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছি, বর্তমান করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নিজ গ্রামের মানুষেরা যখন খাবারের জন্য লজ্জায় কোথাও যেতে পারছিল না, তখন নিজ অর্থায়নে নিজের গ্রামের মানুষদের জন্য কিছুটা সহযোগিতার হাত বাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।