দাউদকান্দিতে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ভুট্টা মারাই যন্ত্র বিতরণ

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর উদ্যোগে দাউদকান্দি উপজেলার ভুট্টা চাষীদের ফসল তোলার সুবিধার্থে,
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি শক্তি চালিত ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল’২০২০) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান দাউদকান্দি উপজেলার, ইউপি চেয়ারম্যানদের নিকট এডিপির অর্থায়নে ক্রয়কৃত এ যন্ত্র হস্তান্তর করেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান জানান, এ যন্ত্র দিয়ে ঘন্টায় প্রায় এক থেকে দেড় বিঘা (৩০-৪৫ শতক) জমির ভুট্টার মুসি ছাড়ানো যাবে। যেখানে গ্রামের কৃষক-হাতে ছাড়াতে দুই তিনদিন সময় লাগতো। এ যন্ত্র ব্যবহারে কৃষকের সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, আমরা প্রথমে ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের এ যন্ত্র বুঝিয়ে দিয়েছি। পরিষদের রেজিস্ট্রারের মাধ্যমে নামমাত্র ভাড়ায় কৃষকরা এ যন্ত্র ব্যবহার করতে পারবেন।

মেজর মোহাম্মদ আলী(অব.) বলেন, একটি জাতির উন্নয়নে কৃষি খাতে বিপ্লব এর কোন বিকল্প নেই। নদীমাতৃক অঞ্চল হওয়ায় দাউদকান্দি কৃষিতে বিশাল সাফল্যে অর্জনের জায়গা আছে। তাই কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে দাউদকান্দি উপজেলা কৃষি বিভাগকে নির্দেশনা দেয়া আছে। এবং অদূর ভবিষ্যতে উপজেলা ধান চাষীদের জন্য আধুনিক কম্বাইন হারভেস্টার আনা হবে।

Comments (0)
Add Comment