দ্রুত গ্রাহক সেবা ও ত্রাণ পৌঁছানোর জন্য তরুণদেরকে উপজেলা চেয়ারম্যানের মোটরসাইকেল উপহার

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় , করোনাভাইরাসের প্রকোপে সৃষ্ট সংকটকালে “দাউদকান্দি অনলাইন মার্কেট” এর গ্রাহক সেবা আরো দ্রুত সময়ে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। করোনা ভাইরাসের কারণে বিপদে পড়ে যাওয়া মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে গোপনে দ্রুত ত্রাণ পৌঁছে দিতেও এই মোটরসাইকেলটি ব্যবহৃত হবে।

(৩০ এপ্রিল, ২০২০) বৃহস্পতিবার, বিকাল তিনটায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন পায়রার সামনে, দাউদকান্দি অনলাইন মার্কেট এর পরিচালক ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনে কাছে দা Runner Turbo-150cc মোটরসাইকেল উপহার হিসেবে প্রদান করেন মোহাম্মদ আলী।

এ সময় মোহাম্মদ আলী বলেন, তরুণরাই পারবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে। বর্তমান করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে দাউদকান্দিবাসীর জন্য এই তরুণরা স্থানীয় অসহায়-দুস্থদের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহ এবং দৈনন্দিন বাজারসহ যেসকল সেবা কার্যক্রম করে যাচ্ছে, আমি তার জন্য গর্বিত। আমি সকল উদীয়মান তরুণ ও উদ্যোক্তাদের পাশে সব সময় আছি।

দাউদকান্দি অনলাইনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করি। দেশের সেবায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছি। দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা ও পরামর্শে প্রতিষ্ঠিত “দাউদকান্দি অনলাইন মার্কেট” এর সেবার মাধ্যমে মানুষজন বাসায় বসেই দৈনন্দিন যেকোনো প্রয়োজনীয় বাজার এবং জিনিসপত্র কিনতে পারছে। এতে যেমন সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে, তেমনি তরুণরা সামাজিক দায়বদ্ধতায় স্বেচ্ছাশ্রমে উদ্বুদ্ধ হচ্ছে।

এসময় দাউদকান্দি অনলাইন মার্কেটের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Comments (0)
Add Comment