উপজেলা চেয়ারম্যানের নিকট অনুষ্ঠানের ছবি পাঠিয়ে দাউদকান্দিতে ‘জাতীয় গণহত্যা দিবস’ শতভাগ পালন নিশ্চিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ‘জাতীয় গণহত্যা দিবস’ শতভাগ পালন নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

গত ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব গৃহীত হওয়ার মধ্য দিয়ে এই বার প্রথম জাতীয় ভাবে গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে আজ শনিবার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলার প্রায় দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়, অর্ধশত মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি কলেজ সহ সকল মাদ্রাসা ও কিন্ডার গার্টেনে ‘জাতীয় গণহত্যা দিবস’ শতভাগ পালন নিশ্চিত করেছেন।

প্রথমবারের মতো দাউদকান্দি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে  ‘জাতীয় গণহত্যা দিবস’ পালন করেছে। দিবসটি পালনে প্রতিটি প্রতিষ্ঠান ব্যানারের মাধ্যমে মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানকে প্রধান আলোচক করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে এবং সেই অনুষ্ঠানের ছবি উপজেলা চেয়ারম্যানকে ইমেইল এ পাঠায়।

এ উপলক্ষে উপজেলার জিংলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী ও মুক্তিযোদ্ধার সন্তান হুময়ান কবির সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ। এব্যাপারে দাউদকান্দি প্রাথমিক শিক্ষক সমিতি নেতা কামরুল হাছান ভুইয়া বলেন, উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাৎক্ষনিক ভাবে মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানায়। আমরা প্রতিষ্ঠান প্রধানগণ ব্যানার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালন করেছি।

 

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, এই প্রথম বিলটি সংসদে পাশ হওয়ার পর আমরা নির্দেশ পেয়েছি। আমার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গণহত্যা দিবসটি পালন করে আমার নিকট ছবি পাঠিয়েছে। অনুষ্ঠানের ছবি পাঠানোর ফলে আমি নিশ্চিত হয়েছি যে, দিবসটি আমার উপজেলা শতভাগ পালন করেছে।

 

Comments (0)
Add Comment