||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দিতে আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জম্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দাউদকান্দি যারিফ আলী শিশু পার্ক সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়। উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোসাম্মৎ লায়লা হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার ফারুক।
আয়োজনের শুরুতেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রীকে জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত থাকবে। এ সময় তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে কেক কাটার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা জম্মদিনের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি শেফালী বেগম, কাউন্সিলর খন্দকার তাসলিমাসহ আরও অনেক।