বিএনপি-জামায়াতের সরকার শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের হাতে খাতা-কলমের বদলে অস্ত্র তুলে দিয়েছিল, এবং জাতির ভবিষ্যৎ কিশোর তরুণ শিক্ষার্থীদের উন্নত শিক্ষার বদলে সন্ত্রাসের দিকে ঠেলে দিয়েছিল।
জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি , মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
এসময় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া আগত তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখানকার অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সেনাকর্মকর্তাসহ সরকারী বিভিন্ন পদে চাকুরী করছে। তোমাদেরকেও তাঁদের মতো হতে হবে। জীবনে সফল হতে হবে। নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। দেশের উন্নয়নে তোমরাই কাজ করবে।
তিনি রোববার দুপুরে জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, তিনি আরো বলেন, তোমরা লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে। সদা সত্য কথা বলিবে। গুরুজনকে ভক্তি করিবে। এখানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। ধর্মীয় শিক্ষা অর্জন করবা। ধর্মীয় শিক্ষা জীবনে অনেক কাজে লাগবে।
প্রত্যেক শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হতে হবে। বাবা-মা তোমাদের জন্য অনেক কষ্ট করে। তাদের মুখে হাসি ফুটাতে হবে। মানবিক মানুষ হতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে। মনদিয়ে লেখাপড়া করতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তাহলেই জীবন সুন্দর হবে। না হয় সারাটা জীবন বৃথা যাবে।
কলেজ অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান প্রমুখ।