উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে দাউদকান্দির হাজারো শিক্ষার্থী রাজধানীর সমরাস্ত্র প্রদর্শনীতে

গত দুই দিন ধরে দাউদকান্দি উপজেলার ছয়টি এবং মেঘনা উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের আনুমানিক এক হাজার শিক্ষার্থী রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ, বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রর্দশনী করার মাধ্যমে শিক্ষা সফর-২০১৭ সম্পন্ন করছে। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) সুমনের উদ্যোগে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

সমরাস্ত্র সমূহ বাস্তবে দেখে শিক্ষার্থীদের মাঝে আনন্দের উচ্ছাস দেখা গেছে। এব্যাপরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর  ছাত্রী, এম ফারিয়া তাবাচ্ছুম বলেন, যুদ্ধের সমরাস্ত্র টিভিতে দেখেছি তা বাস্তবে দেখতে পেরে আমরা খুব  আনন্দিত এবং জ্ঞান অর্জন করেছি।

জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাসফয়িা আক্তার জানায়, সমরাস্ত্র প্রর্দশনীতে জীবনে প্রথমবারের মতো কাছ থেকে বিমান ও জাহাজ দেখে অনেক ভাল লেগেছে।এখন সে উৎসাহীত হয়েছে আর্মিতে যোগদান করার ।

এব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান  মেজর মোহাম্মদ আলী  (অব:) সুমন বলেন, শিক্ষার্থীদের মধ্যে  নৌ, বিমান ও সেনা বাহিনীতে যোগদানের আগ্রহ  সৃষ্টি করার লক্ষ্যেই এই শিক্ষা সফর আয়োজন করা হয়েছে।এসময় তিনি আরও জানান, ব্যাক্তিগত উদ্যোগে  দাউদকান্দি উপজেলার ৪৮ টি এবং মেঘনা উপজেলার ৭টি সহ মোট ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২২০ জন শিক্ষক ও আনুমানিক ৪৪২০ জন শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার মাধ্যমে ইতোমধ্যে আরেকটি শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বর হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার দশম শ্রেণী ও তদুর্দ্ধ শিক্ষার্থীদের নিয়ে এবং ২০১৬ সালের এপ্রিল হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের  ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সেই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে, যা এখনও চলমান ।

 

সমরাস্ত্র প্রদর্শনী শিক্ষা সফরে অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, দাউদকান্দির জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়, ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়, পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং মেঘনা উপজেলার মানিকারচর এল.এল. মডেল উচ্চ বিদ্যালয়। এছাড়াও গত সোমবার দাউদকান্দি মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসা এবং দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমরাস্ত্র প্রদর্শনীতে শিক্ষা সফর করে।

Comments (0)
Add Comment