শেখ হাসিনার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ নেই: এমপি সুবিদ আলী ভূঁইয়া

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যা করবেন, তা বাংলাদেশের জনগনের স্বার্থেই করবেন।

তিনি বলেন, বিগত সময়ে যারা দেশের কোনো সমস্যার সমাধান করতে পারেন নাই, তারাই এখন দেশ প্রেম দেখাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার চেয়ে বড়  দেশপ্রেমিক কেউ নেই।

শুক্রবার সকালে কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দিতে এ্যাপোলো প্লাস হসপিটাল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে ও দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: খোরশেদ আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা  পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:)। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment