গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, শেখ হাসিনার হাতে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হওয়ার প্রশ্নই উঠে না। কারণ শেখ হাসিনার দেশপ্রেম আজ পরীক্ষিত সত্য।
তিনি বলেন, যারা কথায় কথায় ভারত বিরোধিতা করে তারাই ক্ষমতায় থাকতে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছিলো। কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার ‘হরিণা বাজারখোলা- ঠেটালিয়া-নয়াচর সহ পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ শতভাগ বিদ্যুতায়ন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলাই চন্দ্র ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: রকিব উদ্দিন মৌলভী, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ রতন, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বেপারী সহ প্রমুখ।