ইলিয়টগঞ্জ দ. ইউপি নির্বাচন : নৌকার পক্ষে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরি লীল মিয়া ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম- এর প্রচেষ্টায় প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেয় স্বতন্ত্র প্রার্থীরা।

রোববার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান -এর বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় নেয়া হয় গুরুত্বপূর্ণ  এই সিদ্ধান্ত।

এ সময়, মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্কাষে জ করার অঙ্গিকার করে ‍ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ।

আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদকে বিজয়ী করে, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার হাততে শক্তি করার ঘোষণাও দেয়া হয় এ সময়।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন : দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরি লীল মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সেলিম মাস্টার।

সভায় যুবলীগ নেতা সবুজ, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাকী এবং অন্যান্য স্বতন্ত্র্য প্রাথীরাও অংশ নেন।