দাউদকান্দিতে  পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় হাসান জমাদ্দার নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা।

আহত পুলিশ সদস্যের নাম হাসান জমাদ্দার। দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, আহত পুলিশ সদস্য মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে থেকে দাউদকান্দি আসার পথে হাসানপুর পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

সূত্র আরও জানায়, হাসান জমাদ্দার  সাড়ে ৩ বছর যাবত দাউদকান্দি থানায় ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তাকে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বদলী করা হয়। মঙ্গলবার বিকেলে সেখানে যোগদান করে রাতে তার বাসা দাউদকান্দি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ  (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের মোবাইলে যোগাযোগের চেষ্টা তাকে পাওয়া যায়নি।