কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ও দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন বলেন, বঙ্গবন্ধু আমার প্রাণ। আমি যখন রাজনীতিতে প্রবেশ করি। তার পর থেকে বঙ্গবন্ধুর খুনী মোস্তাক এর সম্পদ বাজেয়াপ্ত করার আন্দোলন শুরু করি। সে দিন দাউদকান্দির অনেক নেতাকেই পাশে পাইনি। কেহ আমাকে সহযোগিতা করেনি। ওনারা মোস্তাকের বিরুদ্ধে কোন কথা বলতে চায়না। তিনি বলেন, আজ যখন আমি মাঠে কাজ করছি। তখন একটি কুচক্রি মহল। আমার এবং বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যার মতো ন্যাক্কার জনক কাজ করে যাচ্ছে। প্রিয় দাউদকান্দিবাসী আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবক। আপনাদের সেবা করাই মূল লক্ষ্য। গতকাল প্যারিসে বৃহত্তর দাউদকান্দি উপজেলার পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করে। সে সময় তিনি এ কথা বলেন।