।।নিজস্ব প্রতিনিধি।।
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে ২০১৮ তে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পর্যায়ে সেমিফাইনালে উঠেছে গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার দুপুরে দাউদকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলায় শক্তিশালী বরকোটা প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আগামীকাল বুধবার সেমিফাইনালে ইলিয়টগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে দলটি।
গত বৃহস্পতিবার জুরানপুরে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে ৩-০ গোলে সেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে গোয়ালমারী ইউনিয়নের চ্যাম্পিয় হয় গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে, প্রথম রাউন্ডে দক্ষিণ নছরুদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ – 0 গোলে হারায় এবং দ্বিতীয় রাউন্ডে টিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ – ০ গোলে হারিয়ে ইউনিয়ন পর্যায়ে সেমিফাইনালে উঠে গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় । সেমিফাইনালে ১-০ গোলে শক্তিশালী মিনারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে স্কুলটি।
খেলার শুরু থেকেই উৎসাহিত করে গোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের পাশে ছিলেন স্কুলের সভাপতি মোকলেছুর রহমান।