২৩/১০/২০১৭ইং সোমবার বেলা ১১ ঘটিকায় দাউদকান্দি উপজেলা পরিষদে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরনন বিষয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা-১ আসনের মাননীয় সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা- মেজর জেনারেল (অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমসিএইচ-সার্ভিসেস এবং লাইন ডাইরেক্টর-(এমসিআরএইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক- ডাঃ মোহাম্মদ শরীফ, কুমিল্লা সিভিল সার্জন- ডাঃ মোঃ মজিবুর রহমান, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার- মোঃ আল-আমিন প্রমুখ।