টাটা’র রিজিওনাল ম্যানেজারের সাথে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের  বৈঠক  অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর সাথে দক্ষিণ এশিয়ায় নিযুক্ত টাটা মোটরের আঞ্চলিক ব্যবস্থাপক আসিফ শামীমের বৈঠক  অনুষ্ঠিত হয়েছে ।

এর আগে আসিফ শামীম মধ্যপ্রাচ্য নিযুক্ত ছিলেন । তিনি ঢাকার বাহিরে দাউদকান্দিতেই প্রথম বৈঠক করেছেন বলে জানাগেছে।  শনিবার  সকাল ১০:৩০ মিনিটে উপজেলার টোল প্লাজায় এই বৈঠক অনুষ্টিত হয়। দাউদকান্দি উপজেলার  যাত্রীদের দুর্ভোগ লাঘবে  টাটা মোটরস লিমিটেড এর সহায়তা প্রদান প্রসঙ্গে এই বৈঠক অনুষ্টিত হয়েছে বলে জানাগেছে।

সূত্র জানায়, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী লেগুনা (টাটা সাথী) ও সিএনজি  চলাচলের উপর সরকারী নিষেধাজ্ঞা থাকার কারণে দাউদকান্দি উপজেলার  যাত্রীদের জনদুর্ভোগ শুরু হয়। বৈঠকে এই দুর্ভোগ  লাঘবে টাটা মোটরসের প্রতি দাউদকান্দি উপজেলায় বাস সার্ভিস  চালু করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:)।

এসময় তিনি বলেন ১৮ থেকে ২০ সিটের বাস সার্ভিস  চালু হলে যাত্রীবাহী লেগুনা ও সিএনজির বিকল্প হিসাবে উপজেলার অভ্যন্তরীণ সড়ক সহ মহাসড়কেও যাতায়াতে যাত্রীদের দুর্ভোগ লাঘবে  সহায়তা করবে। তাঁর এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী অক্টোবর মাসের শেষ নাগাদ ৫০ টি বাস সার্ভিস  চালু করবে বলে জানিয়েছেন টাটা কর্তৃপক্ষ। বৈঠকে নিটল মটরস লিঃ গ্রুপের চেয়ারম্যান  আঃ মাতলুব আহম্মদ উপস্থিত ছিলেন।