কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্ভুদ্ধ করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) রাস্তা পারাপারে সব সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করেন।
বুধবার দুপুর ২:৩০ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গৌরীপুর ফুটওভার ব্রিজে থেকে এই চিএ ধারন করা হয়।
জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ, গৌরীপুর, শহীদনগর ও বিশ্বরোডে নবনির্মিত ৪টি ফুটওভার ব্রিজ রয়েছে । প্রায় চার মাস হলো এই চারটি ফুটওভার ব্রিজ-এর উদ্বোধন হলেও এর সঠিক ব্যবহার এখনও শুরু হয়নি।
এসময় তিনি বলেন, দাউদকান্দিতে ফুটওভার ব্রিজ থাকলেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা অতিক্রম করতে দেখা যায় পথচারীরাদের। এই ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পাড়াপারের সময় ভয়াবহ দূর্ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, যেসব অভিভাবক তাদের সন্তানদের ওভারব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে রাস্তা পারাপার করাচ্ছে সেসব সন্তানরাও বড় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়েই রাস্তা পার হবে। তাই ফুটওভার ব্রিজ ব্যবহারে সকলের সচেতনতা বাড়ানোর প্রতি তাগিদ দিয়েছেন তিনি।