এমপি সুবিদ আলী ভুঁইয়াকে হত্যার চেষ্টা: প্রতিবাদে মেঘনা উপজেলা আজও উত্তাল

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপিকে হত্যার উদ্দ্যেশে গুলিবর্ষণ করার প্রতিবাদে এবং হামলাকারী ও প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় আজও প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অব্যাহত আছে।

রবিবার সকাল ১১টায় লক্ষণখোলা বাজার প্রাঙ্গণে রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের  উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মেঘনা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান (মজিব)  এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আ: সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কাসেম (ইটালী), রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব সুমন ভূঁইয়া, রাধানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন এবং আওয়ামীলীগ নেতা জনাব মনির হোসেন  সহ আরও অনেকে। সভায় বক্তারা অবিলম্বে সুবিদ আলী ভুঁইয়া এমপিকে হত্যার চেষ্টাকারী, হামলাকারী ও প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

 

Comments (0)
Add Comment