গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, আগামী নির্বাচনে দল ও নেত্রী যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করবো । দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
শনিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা আওয়ামীলিগের সভাপতি এড. আহসান হাবিব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালামের পরিচালনায় সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:),সহ-সভাপতি আবদুল আউয়াল মাষ্টার, শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন, মহিলা লীগের সভানেত্রী জেবুনেছা জেবু, কৃষক লীগের সভাপতি আবদুল করিম ভুইয়া, জিংলাতলী সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, দেীলতপুর সভাপতি মঈনউদ্দিন চৌধুরী, ইলিয়টগঞ্জ সাধারন সম্পাদক সেলিম মাষ্টার, মালিগাও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সরকার, ইলিয়টগঞ্জ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান, পদুয়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরীসহ ১৫টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে, মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেন, আগামী নির্বাচনে নেত্রী যার হাতে নৌকা প্রতিক তুলে দিবেন আপনারা সবাই তার পক্ষেই কাজ করবেন। তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে তৃণমূল পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে আমাদেরকে সুসংগঠিত হয়ে শক্তিশালী হতে হবে। আমাদের সরকার যে উন্নয়ন করেছে তা প্রতিটি জণগণের কাছে জানাতে হবে। আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগসহ আমাদের সহযোগী সংগঠনে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। এ জন্য প্রয়োজন এবছরের মধ্যে সকল ইউনিয়নের সম্মেলন শেষ করা।
সভায় সর্বসম্মতিক্রমে, আগামী ১৬ সেপ্টেম্বর পদুয়া ইউনিয়ন, ২৩ সেপ্টেম্বর বিটেশ্বর ইউনিয়ন, ৩০ সেপ্টেম্বর মালিগাঁও ইউনিয়ন, ০৭ অক্টোবর গোয়ালমারী ইউনিয়ন, ১৪ অক্টোবর দাউদকান্দি পৌরসভা এবং ২১ অক্টোবর মোহম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।