বিটেশ্বর ও ইলিয়টগঞ্জ দ: ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটি ঘোষণা

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দাউদকান্দি উপজেলা শাখা কমিটির সভাপতি মো: সোহেল রানা ও সাধারণ সম্পাদক অলি উল্লাহ ফকির স্বাক্ষরিত এ কমিটিতে বিটেশ্বর ইউনিয়ন ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

দুই বছরের জন্য অনুমোদন দেয়া বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এ কমিটিতে মো: ফারুক মিয়াজীকে সভাপতি এবং মো: কবির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন শাখা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটিতে মো: দয়াল মিয়াকে সভাপতি, মো: রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো: রাজুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জানা গেছে, নব নির্বাচিতদের ঘোষিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।