সুবিদ আলী ভুঁইয়া এমপিকে হত্যার চেষ্টাকারীদের বিচারের দাবীতে গোবিন্দপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগের সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য  মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপিকে লক্ষ্য করে গুলি ছোড়ার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ ঘটিকায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ আল-আমিন, গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নুর-উদ্দিন সিকদার, দপ্তর সম্পাদক- মোঃ জালাল উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ঢাকাস্থ দাউদকান্দি মেঘনা ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান উপদেষ্টা) মোঃ আমির হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক- মোঃ নুরুজ্জামান ডালিম, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি  মোঃ ইব্রাহীম, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মনির হোসেন, মিশু সিকদার সহ আরও অনেকে।

Comments (0)
Add Comment