এমপি সুবিদ আলী ভুইয়ার মিটিংয়ে গুলি বর্ষণের ঘটনায় মেঘনা ছাত্রলীগের প্রতিবাদ অব্যাহত

দাউদকান্দিতে যুবলীগের সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো: সুবিদ আলী ভূইয়া, এমপি’র মিটিংয়ে গত বৃহস্পতিবার গুলি বর্ষণের ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে।

শনিবার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ মেঘনা উপজেলা শাখা।

 

সকাল ১১:০০ টায় উপজেলার মানিকারচর বঙ্গবন্ধু কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশ নেয়।

সভায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রেজাউল করিম আকাশ, মানকিারচর বঙ্গবন্ধু কলেজের আহ্বায়ক রবিউল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক মোঃ শান্ত সহ মেঘনা উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সভা শেষে মেঘনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আল-আমিন ও সাধারণ সম্পাদক মহসিন আহমেদ সোহাগ এর নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ হতে মানিকারচর বাজার হয়ে মেঘনা থানা পর্যন্ত গিয়ে শেষ হয়।

Comments (0)
Add Comment