লুটেরচর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

।। নিজস্ব প্রতিনিধি ।।

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লুটেরচরের কান্দারগাঁও মাঠে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা- ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। সম্মেলন উদ্বোধন করেন মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আল বাকী শামীম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন : দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদারসহ অন্যান্যরা।

জামাল উদ্দিন মাস্টারের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান ডালিম।