চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ এবং কুমিল্লা জেলায় টানা দুইবার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যা মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন-কে সংবর্ধনা দিয়েছে দাউদকান্দি উপজেলা শিক্ষা পরিবার।
বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চত্তরে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবদান রাখায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী এই সংবর্ধনায় সংবর্ধিত হন।
দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা প্রাথকিমক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- মোঃ মিজানুর রহমান, দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার- নিখিল চন্দ্র বিশ্বাস, কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সভাপতি- মোঃ গাজিউল হক, কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি- মোঃ কামরুল হাসান, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- আবুল হাশেম সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি- এ্যাড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক- ইঞ্জিঃ আব্দুস সালাম, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি- মোঃ হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি- রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি মহিলা আওয়ামী লীগ সভাপতি- জেবুন্নেছা জেবু, দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি- মোঃ রফিকুল ইসলাম সহ দাউদকান্দি উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ মেজর (অবঃ) মোহাম্মদ আলী-কে ফুলের শুভেচ্ছা জানান।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন “ক্লোজআপ ওয়ান” তারকা কিশোর, মহিন ও মম।
এ সময় সংবর্ধিত দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী বলেন, আজকের এই অর্জন হচ্ছে দাউদকান্দি উপজেলার প্রাইমারী শিক্ষার সাথে জড়িত সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সকল কর্মকর্তা-কর্মচারীর অর্জন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের দোয়ায় চট্টগ্রাম বিভাগে প্রতিনিধিত্ব করবো। আমি চট্টগ্রামবাসী সকলের কাথে দোয়া প্রার্থী আমি যেন আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আমি যেন জাতীয় পর্যায়ে সমগ্র বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়ে ফিরে আসতে পারি।