কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ও ইলিয়টগঞ্জ উ: ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
মো: রাসেল আহাম্মেদকে সভাপতি, মো: আমিনুল হক কে সহ-সভাপতি, মো: নাঈম মোল্লাকে সাধারণ সম্পাদক, মো: ফয়েজ ভূঁইয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: ইয়াছিন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২২নং মোহাম্মদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন শাখা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটিতে মো: সোহেল সরকারকে সভাপতি, মো: জাকির হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক এবং মো: নাজমুল হক কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আজ সোমবার পশ্চিম মোহাম্মদপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কার্যালয়ে ২২নং মোহাম্মদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি এবং ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগ কার্যালয়ে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছেন দাউদকান্দি উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো: সোহেল রানা ও সাধারণ সম্পাদক অলি উল্লাহ ফকির ।
এ সময় দাউদকান্দি উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সভাপতি, সাধারন সম্পাদক সহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।