জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমের একটি পা  কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।

শনিবার (১৮ নভেম্বর ) রাত ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর নিজ গ্রাম থেকে এক পা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে  স্থানীয়রা।  পরে তাকে গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয় হয়। আহত আলমের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গৌরীপুর হাসপাতাল এর কর্তব্যরত চিকিৎসকরা জানান,  আলমের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহত মো. আলম দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক । সে গত ৮ নভেম্বর ২০১৬, দুর্বৃত্তদের হাতে নিহত তিতাস উপজেলার মনির চেয়ারম্যানের অন্যতম সহকারী হিসেবে পরিচিত। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে  কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে  গোপচর গ্রাম, গৌরীপুর হাসপাতাসহ আশেপাশের এলাকায়  পুলিশ মোতায়েন করা হয়েছে।