মেঘনায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

রোববার(১৭ নভেম্বর ২০১৯) বিকালে, মেঘনা উপজেলা পরিষদের মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূইয়া, এমপি। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সিআইপি সেলিনা ইসলাম এবং মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার। বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু। সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল বাকী শামীম। পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী দেলোয়ার হোসেন মাস্টার।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

এছাড়াও মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মিলন সরকার, যুবলীগের সাবেক আহবায়ক মো. মজিবুর রহমান মজিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা আক্তারসহ আরো অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

মেঘনার প্রতিটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের আনন্দ উল্লাস ও শতস্ফুর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় মিলন মেলায়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠ শিল্পী রিংকু গান পরিবেশন করেন।

Comments (0)
Add Comment