শেখ রাসেল ক্রীড়া একাডেমি কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্বোধন করা হয়েছে। এর কার্যালয় স্থাপন করা হয়েছে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে।
শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ রাসেল ক্রীড়া একাডেমির এই শাখা উদ্বোধন করেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া । এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব লিল মিয়া, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
2 Attachments