।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-এ উপজেলার সেরা মেধাবী ও সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে এ পুরস্কার দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্ট ও ক্যাটাগরিতে সেরা মেধাবী এবং সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।