।। নিজস্ব প্রতিনিধি।।
গত কয়েকদিনের টানার বৃষ্টির কারণে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে তিনি উপজেলার হুগুলিয়া ও সরকারপুর গ্রাম এলাকার ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষিজমি পরিদর্শন করেন এবং ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের পাশে থাকার ঘোষণা দেন। এ সময় দাউদকান্দি কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা জামান এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাসহ আওয়ামী লীগের বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি : কান্নারত ক্ষতিগ্রস্ত এক আলু চাষির কথা শুনছেন মেজর (অব.) মোহাম্মদ আলী।
ছবি : ক্ষতিগ্রস্ত কুমড়া জমি পরিদর্শনে মেজর (অব.) মোহাম্মদ আলী।