আঞ্চলিক সড়ককে দৃষ্টিনন্দন করেছে নৌকা ভাস্কর্য্য

যুগে যুগে, দেশে দেশে মানুষ বিভিন্ন বিষয়ের উপর ভাস্কর্য্য নির্মাণ করেছে এবং করে আসছে। অনেক ভাস্কর্য্যরে মাধ্যমে সেদেশের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হয। কোনো কোনো ভাস্কর্যক আবার স্থানীয় সৌন্দর্য বাড়াতে নির্মাণ করা হয়। বাংলাদেশেও রয়েছে এ রকম অনেক ভাস্কর্য্য। এরমধ্যে কোনো ভাস্কর্য্য দ্বারা বাঙালি ও বাংলাদশের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়েছে, কোনো ভাস্কর্য্য আবার স্থান বা সড়কের সৌন্দর্য্য বাড়িয়েছে।

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর-মতলব সড়কের বিটেশ্বর ইউনিয়নের বড়কোটা স্কুল এন্ড কলেজের সড়কের সামনে নির্মিত হয়েছে একটি অবয়ব (ডিঙ্গি) নৌকার ভাস্কর্য্য। যা গুরুত্বপূর্ণ্ এই আঞ্চলিক সড়ককে দৃষ্টিনন্দন করে তুলেছে। ভাস্কর্য্যটি এরমধ্যেই দৃষ্টি আর্কশন করেছে এলাকাবাসী, পথচারী ও শিক্ষার্থীদের । অনেকেই এ ভাস্কর্যের সামনে দাঁড়িয় ছবি তুলতে দেখা যায়। ভাস্কর্যটির মাঝখানে দাউদকান্দি উপজেলা পরিষদ-এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মাদ আলী সুমনের একটি ছবি রয়েছে। স্থানীয় বিটেশ্বর ইউপি সদস্য মো. ইসহাক মিয়ার সৌজন্যে নির্মিত হয়েছে ভাস্কর্য্যটি।