বিশিষ্ট ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাবা মারা গেছেন

।।নিজস্ব প্রতিনিধি।।

বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই-এর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের বাবা হাজি ক্যাপ্টেন আব্দুল হক শরীফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার রাত পৌনে ৩টায়  কুমিল্লার দাউদকান্দি পৌরসভা এলাকার মাইজপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

ক্যাপ্টেন আব্দুল হক শরীফের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারমান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর  মোহাম্মদ আলী (অব.)।

রোববার বাদ জোহর দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের প্রথম জানাজা হয়। বাদ আসর গ্রামের বাড়ি গদমতলীতে দ্বিতীয় জানাজান শেষে তাঁকে পারিববারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজি ক্যাপ্টেন আব্দুল হক শরীফ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত বিভিন্ন সমস্যায় ভোগছিলেন বলে জানিয়েছে মরহুমের পারিবারিক সূত্র। মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি।