১২ মে হার্ভার্ডে ‘বাংলাদেশ রাইজিং’ আন্তর্জাতিক কনফারেন্স: অতিথি হিসেবে যোগ দিচ্ছেন দাউদকান্দির জুলফিকার  আলী

।। নিজস্ব প্রতিনিধি।।

পরশু ১২ মে ২০১৮, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রাইজিং’ শীর্ষক বিশেষ আজন্তর্জাতিক কনফারেন্স। এই কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান তরুণ তথ্য-প্রযুক্তি উদ্যোক্তা জুলফিকার আলী। গত ২৬ এপ্রিল ২০১৮, এই কনফারেন্সে যোগ দেয়ার জন্য জুলফিকার আলীকে আমন্ত্রণ জানান কনফারেন্সের আহ্বায়ক এবং  ইন্টারন্যাশনাল সাসটেইনবল ডাভলপমেন্ট ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ।

গুরুত্বপূর্ণ এই কনফারেন্সে যেসব বিষয়ে আলোচনা করা হবে তা হল-

  1. Macroeconomic Promise and Reform.
  2. Foreign Direct Investment.
  3. Economic Zones and their Promise.
  4. Accelerated Growth Power Production.
  5. Women Leadership in Business.
  6. Wider Reach through Information and Communication Technologies and others.

উল্লেখ্য, তরুণ তথ্য-প্রযুক্তি উদ্যোক্তা জুলফিকার আলী কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছোট ছেলে। তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই সাড়া ফেলেছেন এই তরুণ। আয়কর জমার দেওয়ার সহজ পদ্ধতি নিয়ে  http://bdtax.com.bd নামে প্রতিষ্ঠান চালু করেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ জুলফিকার আলী। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। যাত্রা শুরুর পর থেকে সাড়া ফেলে বিডি টেক্স টেকনোলজি লিমিটেড। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২০,০০০ হাজার।