||শাহিন আহমেদ|| কুমিল্লার দাউদকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে হাজী মোস্তাক বেপারী ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয় এক প্রীতি কাবাডি খেলা।
রবিবার (০৯ আগষ্ট) বিকেলে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সভাপতিত্ব করেন হাজী মোস্তাক বেপারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী মোস্তাক বেপারী, বিশেষ অতিথি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিন রিয়াজ, নাইমুর রহমান রাব্বি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মো. রোমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কাবাডি খেলায় অংশগ্রহণ করেন মালিগাও ইউনিয়ন বনাম ইউনিয়ন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিদেশের ইউনিয়ন খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলায় উক্ত দুই ইউনিয়নের বিপুল পরিমান দর্শক সমাগম হয়, আগত দর্শকদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে স্বেচ্ছাসেবক টিম কাজ করেন।
প্রত্যেক খেলোয়াড়কে জার্সি এবং খেলায় সার্বিক সহযোগিতা করেন অস্ট্রিয়া প্রবাসী এবং বিদেশের গ্রামের কৃতী সন্তান মোঃ. দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ছাত্রলীগ
সভাপতি নয়ন বলেন, গ্রাম বাংলার সুপ্রাচীন এই খেলায় অংশগ্রহণ করতে পেরে আমি ধন্য। গ্রামের মানুষ এখনো বাংলাদেশের গ্রামীণ আবহাওয়া ও ঐতিহ্যকে লালন করে এই খেলা আয়োজন তারই বহিঃপ্রকাশ। খেলাধুলা মানুষকে মাদক ও সকল প্রকার অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে। উপজেলা ছাত্রলীগ মাদককে রুখে দিতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।