দ্বিতীয় বারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মেজর মোহাম্মদ আলী (অব:)

কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর  মোহাম্মদ আলী (অব:)সুমনকে দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কুমিল্লা জেলার ১৭টি উপজেলা চেয়ারম্যানের মধ্যে তাঁকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

জানা গেছে, সরকারী নির্দেশনায় দেশের অন্যান্য উপজেলার মত দাউদকান্দি উপজেলায়ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতার মাধ্যমে মিড ডে মিল কার্যত্রম চালু করা হয়েছিল। কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র স্থানীয় সহযোগিতায় মিড ডে মিল স্থায়ী করা যায় না। তাই মিড ডে মিল স্থায়ী করার লক্ষ্যে তিনি দাউদকান্দি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১লা জানুয়ারী ২০১৭ইং তারিখে নতুন বই বিতরণের সময় প্রতিটি শিক্ষার্থীকে বিনামূল্যে ১টি করে টিফিন বক্সও  দিয়েছেন ।  ইতোমধ্যে তিনি শিক্ষার্থীদের ৩০,০০০ টিফিন বক্স বিতরণ করেছেন ।  নতুন টিফিন বক্স পাওয়ার পর থেকে শিক্ষার্থীদের  বিরতির সময় বাড়িতে যাওয়ার প্রবণতা বন্ধ হয়েছে এবং তাদের  দৈনিক  উপস্থিতি সুনিশ্চিত হয়েছে।

উল্লেখ্য যে, দাউদকান্দি উপজেলার প্রতিটি  প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়তন করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করা সহ প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অসামান্য আবদান রাখার জন্য দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব:)  ২০১৬ সালে প্রথমবারের মতো শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান  হওয়ার গৌরব অর্জন করেছিলেন ।

Comments (0)
Add Comment