আজ ০৫ই আগষ্ট শনিবার বেলা ১১টায় দাউদকান্দির গৌরীপুরে বন্ধন কমিউনিটি সেন্টারে নিটল মটরস লিমিটেড এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিটল মটরস লিঃ এর গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল মটরস লিঃ এর চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদাকন্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান জনাব আবুল হাসেম সরকার সহ নিটল মটরস লিঃ এর সুবিধাভোগী গ্রাহকবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মেজর (অবঃ) মোহাম্মদ আলী বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দাউদকান্দিতে হাতে গোনা ২/৩ টা ফ্যাক্টরী হয়েছে। এমতাবস্থায় দাউদকান্দির জনগনের উন্নয়নের জন্য এবং এলাকার শিল্পায়নের তৈরির জন্য নিটল মটরস লিঃ এর চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমেদ এর কাছে দাউদকান্দিতে যে কোন যায়গায় ফ্যাক্টরী তৈরি করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ফ্যাক্টরী তৈরিতে সকল ধরনের প্রশাসনিক সহযোগিতা করা হবে।
মেজর মোহাম্মদ আলী এর অনুরোধে নিটল মটরস লিঃ এর চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহম্মদ দাউদকান্দিতে ইপিজেড তৈরির ঘোষণা দেন এবং ভবিষ্যতে নিটল মটরস লিঃ কোম্পানির সকল ধরনের সুযোগ-সুবিধা দাউদকান্দির জনগনের মাঝে পৌছে দেওয়ার আশ্বাস দেন।