হাসানপুর সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাদক সহ গ্রেপ্তার

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল সরকারকে গতকাল ৬ অক্টোবর রাত ১১ঘটিকায় ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার এস,আই মাহফুজ এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ রুবেল সরকারকে গ্রেফতার করা হয়।

সূত্রে আরো জানা যায়, এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। পড়ে তাকে কুমিল্লায় জেল হাজতে প্রেরন করা হয়।