কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তিনজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
ছবি: স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশীদকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানায়।
বুধবার বিকেল ৫ টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মাস্টার, মাহবুব আলম সবুজ এবং মোস্তফা ফারুক পিন্টু- উপজেলা নির্বাচান ও রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেনের নিকট প্রত্যাহারপত্র জমা দেন। ফলে এই ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদ।
ছবি: স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশীদকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানায়।
আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা- মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী’র হাতকে শক্তিশালী করতে এই ৩ স্বতন্ত্র প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।