দাউদকান্দিতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

আজ ৫ই আগষ্ট ২০১৭ইং শনিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্ভোধন করেন দাউদকন্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

এসময় উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, ডাঃ মোঃ গোলাম মাহবুব সিকদার, ডাঃ রকিউর রহমান, ডাঃ সৈয়দ আজমুল রহমান, এমটিইপিআই মোঃ তাজুল ইসলাম সরকার, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই, নার্স পারভীন আক্তার ও রোকসানা বানু উপস্থিত ছিলেন।

আজ সকাল ৮টা থেকে এ কার্যক্রম পুরো উপজেলায় শুরু করা হয়।

Comments (0)
Add Comment