১০ টি সোনার বার সহ আটক

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্তে এস আই শওকত ওসমান ও সঙ্গীয় ফোর্স সহ স্বর্ণ চোরাকারবারি আসামী ইকবাল হোসেন (৩০) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। স্বর্ণ চোরাকারবারি ইকবাল হোসেন(৩০) এর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৪০,০০,০০০ টাকা প্রায়। এই চোরাকারবারি বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-২০, তারিখ ০৮ই মে ২০১৭ইং। আসামীকে পরবর্তীতে আদালতে প্রেরন করা হয়।

দাউদকান্দি মডেল থানার এস আই শওকত ওসমান দাউদকান্দি নিউজকে আরও জানান, ভবিষ্যতে এই সব চোরাকারবারি যেন না হয় সে জন্য পুলিশ সব সময় তৎপর।

Comments (0)
Add Comment