নিহত আমির হোসেন রাজন গত ৪ঠা মে তার ফেইসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসটি হত্যার কারন কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে?
–
তার ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘দাউদকান্দি আওয়ামীলীগের যে সকল নেতারা বর্তমানে মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়ের বিরোধীতা করছেন, আপনার সকলেই একটা সময় এমপি মহোদয়ের খুব কাছের লোক ছিলেন। এর মধ্যে কয়েক জন আছেন যারা এমপি মহোদয়ের কাছ থেকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন, আপনারা আজ এমপি মহোদয়ের কাছ থেকে দূরে কেন? আপনারা কি কখনো এমপি মহোদয়ের কাছে নেতাকর্মীদের সুযোগ সুুবিধা নিয়ে আলোচনা করতে গিয়ে দূরত্ব সৃষ্টি হয়েছে? নাকি নিজেদের অবৈধ সুযোগ সুবিধার কর্মকান্ড করতে গিয়ে দুরত্ব সৃষ্টি হয়েছে?
যারা এখন বিরোধীতা করছেন তাদের মধ্যে বড় নেতা যিনি তিনি এক সময় এমপি মহোদয়ের খুব কাছের লোক এবং নিকট আত্তীয় ।এমপি মহোদয়ের কাছ থেকে সরকারী বরাদ্দ নিয়ে রাস্তা নির্মাণ না করে নিজের ব্যক্তিগত বাড়ির পুকুর খনন করেছেন। আপনার এই অবৈধ কাজে এমপি মহোদয় সায় না দেওয়াতে আজ এমপি মহোদয় আপনার কাছে খারাপ হয়ে গেলো। আপনারা যদি সৎ সাহসি হয়ে থাকতেন তাহলে সরাসরি কর্মীদের নিয়ে, কর্মীদের সমস্যা নিয়ে এমপি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করতেন। কিন্তু আপনারা সেটা না করে নিজেদের স্বর্থসিদ্ধ আর লাভের আশায় এমপি মহোদয়ের দ্বারে দ্বারে ঘুরেছেন। স্বার্থ হাছিল হওয়ার পর আজ এমপি মহোদয়ের কাছ থেকে আলাদা হয়ে এমপি মহোদয়ের বিরোধীতা করছেন।
সাবধান! এখনো সময় আছে। আপনারা নেতা কর্মীদের মাঝে বিবেধ সৃষ্টি করবেন না্। জেনারেল ভুঁইয়ার সৈনিকেরা এক হয়ে আপনাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।‘
সূত্রঃ রাজনের ফেইসবুক (গত ৪ঠা মে বিকাল ৪টা ঘটিকায়)