সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চট্রগ্রাম বিভাগীয় পর্যায় যেসব তরুণ রাজনীতিবীদরা সরব আছেন তাদের মধ্যে এগিয়ে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি’র জেষ্ঠ্য সন্তান, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:)।
জানা গেছে, তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। সম্প্রতি ফেসবুকে এই তরুণ রাজনীতিবীদের ফলোয়ার সংখ্যা লাখ অতিক্রম করেছে। শুধু কুমিল্লা বা চট্রগ্রামে নয়; সারাদেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা। তার প্রমাণ পাওয়া গেল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।
জানা গেছে, তাঁর ফলোয়ারদের মধ্যে ৬২ শতাংশ কুমিল্লার, ৩১ শতাংশ দেশের অন্যান্য জায়গার এবং বাকি ৭ শতাংশ বিশ্বের বিভিন্ন দেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ছিল ১,২০,০২০ জন।
সূত্রে জানা গেছে, চট্রগ্রাম বিভাগের মধ্যে প্রথম ও একমাত্র রাজনৈতিক ব্যক্তি দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:), যার ফেসবুক ফলোয়ার সংখ্যা লাখ অতিক্রম করেছে।
আরও জানা গেছে, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা জেলার রাজনীতিতে এখন বেশ উচ্চারিত হচ্ছে তাঁর নাম। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি সব সময় সরব।
Major Mohammad Ali – retd ফেসবুক পেজটিতে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) প্রতিদিনের সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সহ নিয়মিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পোস্ট করেন এবং কুমিল্লা উত্তর জেলার সর্বস্তরের জনগণের সাথে যোগাযোগ বজায় রাখেন । এই পেজের মাধ্যমেই তিনি জনসাধারণ নানান অভিযোগ, আবেদন, নিবেদন নিষ্পত্তি করেন।
জানা গেছে, আগামীতে সংসদ নির্বাচনী বৈতরণী পার হতে তরুণ এই রাজনীতিবীদ কুমিল্লার ঠিক কোন আসন থেকে নির্বাচন করবেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছেন তাঁর অনুসারীরা।