।। নিজস্ব প্রতিনিধি।।
সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী (ছাত্রী) ও পাচঁগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে (ছাত্র) বহিষ্কার এবং ২ শিক্ষকের মোবাইল কোর্টের আওতায় ২০ হাজার টাকা জরিমানা হয়
সোমবার (৪ নভেম্বর ২০১৯) জুরানপুর কলেজ কেন্দ্রে ও কাউয়াদি মাদ্রাসা কেন্দ্রে ইংরেজী পরীক্ষা চলাকালে নকলরত অবস্থায় ২ শিক্ষার্থীকে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বহিষ্কার এবং কুমিল্লা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা বরকোটা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে অন্য স্কুলের শিক্ষক পর্যবেক্ষক সেজে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেয়ার অভিযোগে ২ শিক্ষককে জরিমানা করেন।
পরিক্ষা চলাকালীন সময় জুরানপুর কলেজ পরীক্ষা কেন্দ্রের আশপাশে ঘুরাঘুরি করতে দেখে আরো ৩ জনকে আটক করেন ম্যাজিস্ট্রেট, পরে অভিভাবক মুচলেখা দিয়ে তাদের ছাড়িয়ে নেন।
আজকের ইংরেজী পরীক্ষায় জে.এস.সির ১৪৮ ও জে.ডি.সির ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত লক্ষ করা গেছে।