বৃহওর দাউদকান্দির কৃতি সন্তান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধাৱন সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সহ-সভাপতি ও অলিম্পিক এসোসিয়েশন এর সহ-সভাপতি জনাব শ্রী বাদল রায় ৫ জুন রাতে স্ট্রোক করে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সকাল ৮ টায় এয়ার এম্বুলেন্স এ সিংগাপুর পাঠানো হয়েছে।
উনি যেন দ্রুত সুস্থ হয়ে বৃহত্তর দাউদকান্দি তথা কুমিল্লাবাসীর মাঝে ফিরে আসে সে জন্য আল্লাহ/সৃষ্টিকর্তার নিকট আগামী শুক্রবার(০৯ জুন) দাউদকান্দি/মেঘনা/তিতাস উপজেলাধীন সকল মসজিদ, মন্দিরে বিশেষ দোয়া/মোনাজাত/প্রার্থনা ব্যবস্থা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন কুমিল্লা-১ আসনের মাননীয় এমপি মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূঁইয়া এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী।
ছবি- অসুস্থ বাদল রায়কে হাসপাতালে দেখতে যান সুবিদ আলী ভূঁইয়া, এমপি
মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি গতকাল মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাদল রায়কে দেখতে যান। সুবিদ আলী ভূঁইয়া সেখানে কিছু সময় অবস্থান করে বাদল রায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।