দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি  আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৭ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের মনোনয়নপত্র আহবান করা হয় ১৬ মার্চ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ মার্চ। নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের জন্য ১৯ মার্চ নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২০ মার্চ ।

উল্লেখ্য ২০১৫ সালের ৮ আগষ্ট থেকে সারাদেশে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্টস কেবিনেট গঠনের নির্বাচন।

মুলত: কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন করার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন।

Comments (0)
Add Comment