দাউদকান্দিতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের পুরস্কার পেলেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের কামাল হোসেন

দাউদকান্দিতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের পুরস্কার পেয়েছেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের প্রধান এবং সহকারি অধ্যাপক মোঃ কামাল হোসেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭ উপলক্ষে ৫ জুন সোমবার দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শ্রেষ্ঠ শিক্ষক কামাল হোসেনের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন প্রমুখ।

Comments (0)
Add Comment